নারায়ণগঞ্জ
নজরুলের ‘অভিযান’ কবিতার শতবর্ষে উদীচীর আয়োজন ২ জুলাই
NewsView5

নিউজভিউ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারায়ণগঞ্জে আগমন এবং তাঁর কালজয়ী কবিতা ‘অভিযান’ রচনার শতবর্ষপূর্তি উপলক্ষে আলোচনা, আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, নারায়ণগঞ্জ জেলা সংসদ।
আয়োজনটি বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৬টায় নারায়ণগঞ্জের আলী আহমদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
আয়াজকরা জানায়, ১৯২৬ সালে নজরুল নারায়ণগঞ্জ ইউরোপিয়ান ক্লাবে (বর্তমান নারায়ণগঞ্জ ক্লাব) আসেন। সেখানেই ২ জুলাই ১৯২৬-এ তিনি রচনা করেন বিখ্যাত ‘অভিযান’ কবিতাটি। সেই ঐতিহাসিক ঘটনার শতবর্ষ উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। নজরুলের নারায়ণগঞ্জ-সংযোগ নিয়ে বিভিন্ন ঐতিহাসিক সূত্রেও উল্লেখ রয়েছে।
অনুষ্ঠানে নজরুলের জীবনদর্শন, সাহিত্যকর্ম এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা ছাড়াও আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশিত হবে বলে জানিয়েছে আয়োজকরা।

লোড হচ্ছে...