অর্থ-বাণিজ্য
ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে টিইউসি’র সমাবেশ
NHP NewsView

নিউজভিউ
আসন্ন ঈদুল ফিতরের ছুটির আগে দেশের সকল সেক্টরের শ্রমিকদের বকেয়া পাওনা, এক মাসের মূল বেতনের সমান বোনাস এবং চলতি মার্চ মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে টিইউসি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
সংগঠনের জেলা সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি তপন কুমার রায়, সাবেক সভাপতি আঃ হাই শরীফ, সাবেক সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক এম এ শাহীনসহ জেলা কমিটির নেতা দুলাল সাহা, নুরুল ইসলাম, কিশোর লাল ও নির্মাণ শ্রমিক নেতা আবুল বাসার।
সমাবেশে নেতারা বলেন, "দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই বাজারে শ্রমিকরা যে মজুরি পান, তা দিয়ে সংসার চালানোই দুঃসাধ্য। এর ওপর অনেক মালিক মাসের পর মাস বেতন বকেয়া রেখে শ্রমিকদের ধারদেনার সাগরে ডুবিয়ে রাখছেন। শ্রমিকরা সারা বছর আশায় থাকেন যে ঈদের বোনাস ও বকেয়া টাকা এক সাথে পেলে তারা ঋণের টাকা শোধ করবেন এবং বৃদ্ধ মা-বাবা ও সন্তানদের মুখে হাসি ফোটাতে নতুন কাপড় কিনবেন। শ্রমিকদের এই স্বপ্ন নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না।"
তাঁরা বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো শ্রমিক ছাঁটাই করা চলবে না। সময়মতো বেতন-বোনাস নিশ্চিত করতে বিকেএমইএ, বিজিএমইএ এবং সরকারকে এখনই দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে। অন্যথায় শ্রমিকরা সময়মতো টাকা না পেলে তাদের পক্ষে ঈদে বাড়ি ফেরা সম্ভব হবে না, যার দায়ভার মালিকপক্ষ ও সরকারকেই নিতে হবে।
বক্তারা আরও বলেন, শ্রমিকরা যাতে ঈদ বাজার করতে গিয়ে বা বাড়ি ফেরার পথে চুরি-ছিনতাইয়ের শিকার না হয়, সেজন্য পুলিশ প্রশাসনকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সাথে যাতায়াতের ক্ষেত্রে যানবাহনের অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়। সমাবেশ থেকে গার্মেন্টস শ্রমিকের পাশাপাশি নির্মাণ শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী ও ডেকোরেটর শ্রমিকসহ সকল মেহনতি মানুষের ঈদ বোনাস ও পাওনা আদায়ে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেওয়া হয়।

লোড হচ্ছে...