সারা দেশ
ভাড়া বাসা থেকে তরুণীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
NewsView

নিউজভিউ ডেস্ক
ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুন (২২) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকালে সাদাতিয়া সড়কের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত খুশি খাতুন সাতক্ষীরার আশাশুনির আদালতপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে হোটেলের কাজ শেষে স্বামী পরিচয়ে এক ব্যক্তির সঙ্গে বাসায় আসেন। সকালে ঘরের এক পাশের দরজা বন্ধ পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে পেছনের দরজা খোলা পেয়ে গিয়ে ঘরের মেঝেতে খুশির লাশ পান। তাঁর গলায় ফাঁস লাগানোর দাগ রয়েছে। লাশের পাশেই ওড়না পড়ে ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, খুশিকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন।
আন্তরিক হোটেলের মালিক রফিক আনোয়ার সাবু বলেন, খুশি খাতুন আমার হোটেলে ১৫ দিন আগে কাজ নেন। মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত কাজ করে চলে যান। সকালে তাঁর মৃত্যুর খবর পেয়েছি।
বাসার মালিক বেবি খাতুন জানান, খুশি খাতুন ও তাঁর রিকশাচালক স্বামী সোহাগ হোসেন সপ্তাহখানেক আগে বাসা ভাড়া নেন। মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গেই বাসায় ফেরেন খুশি।
সদর থানার ওসি আসাদুউজ্জামান জানান, খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক সোহাগকে ধরার চেষ্টা চলছে।

লোড হচ্ছে...