আদালত
ত্বকী হত্যার ১০০তম ধার্য তারিখেও পড়েনি চার্জশিট
চার্জশিট না দেওয়া র্যাবের চরম ব্যর্থতার প্রমাণ: রফিউর রাব্বি
NewsView

নিউজভিউ
মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের এক যুগ এবং আদালতের ১০০তম ধার্য তারিখ পার হলেও এখনো মামলার তদন্তকারী সংস্থা র্যাব-১১ চার্জশিট জমা দিতে পারেনি। বুধবার (৭ জানুয়ারি) ধার্য তারিখে আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত না থাকায় এবং চার্জশিট দাখিল না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ত্বকীর বাবা রফিউর রাব্বি।
আদালত সূত্রে জানা গেছে, মামলার অন্যতম আসামি ইউসুফ হোসেন লিটন, রিফাত বিন ওসমানসহ ৭ জন আজ আদালতে হাজিরা দেন। তবে সুলতান শওকত ভ্রমর ও সালেহ রহমান সীমান্ত এখনো পলাতক রয়েছেন। এদিন শুনানি শেষে আদালত তদন্তকারী কর্মকর্তাকে দ্রুত চার্জশিট জমা দেওয়ার তাগিদ দিয়ে আগামী ১৮ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
এ বিষয়ে রফিউর রাব্বি বলেন, “অন্তর্বর্তী সরকারের দেড় বছরের বেশি সময় পার হয়েছে। ১০০টি ধার্য তারিখ অতিবাহিত হওয়ার পরও চার্জশিট না দেওয়া র্যাবের চরম ব্যর্থতার প্রমাণ। আমরা এই বিচারহীনতার তীব্র নিন্দা জানাই।”
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ ত্বকী নিখোঁজ হওয়ার দুই দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ২০১৪ সালের ৫ মার্চ র্যাব সংবাদ সম্মেলনে জানিয়েছিল, আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। এই ঘটনায় আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার কার্যক্রম শুরু না হওয়ায় ক্ষুব্ধ নারায়ণগঞ্জের সুধী সমাজ ও সাংস্কৃতিক কর্মীরা।

লোড হচ্ছে...