জাতীয়
১১ ঘণ্টা গ্যাস থাকবে না না.গঞ্জের যেসব এলাকায়
NewsView

নিউজ ভিউ: ঢাকা ও নারায়ণগঞ্জের ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ও নারায়ণগঞ্জের ডিএনডি খাল খনন প্রকল্পের অধীনে ঢাকা অংশের ৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলছে। এই কাজের অংশ হিসেবেই আগামীকাল নারায়ণগঞ্জের নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসি বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকা।
এছাড়াও, উল্লেখিত এলাকার আশপাশের এলাকায় এই সময়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

লোড হচ্ছে...