আন্তর্জাতিক
জন্মদিনে বাবাকে গুলি করে হত্যা
NewsView

নিউজভিউ ডেস্ক
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গেমিং ডিভাইস কেড়ে নেওয়ার জেরে ক্ষুব্ধ হয়ে নিজের জন্মদিনে বাবাকে গুলি করে হত্যা করেছে ১১ বছর বয়সী এক কিশোর। মঙ্গলবার ডানক্যানন বোরোতে নিজ বাড়িতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। প্রিয় ‘নিন্টেন্ডো সুইচ’ গেমিং ডিভাইসটি বাবা কেড়ে নেওয়ায় চরম উত্তেজিত হয়ে ছেলেটি এই কাণ্ড ঘটিয়েছে বলে আদালতের কাছে স্বীকার করেছে।
আদালতের নথিপত্র অনুযায়ী, ঘটনার দিনটি ছিল ওই কিশোরের জন্মদিন। সে তার বাবার ড্রয়ার থেকে বন্দুকের সেফের চাবি খুঁজে পায়। এরপর নিজের গেমিং ডিভাইসটি খুঁজতে গিয়ে সে সেফটি খুলে একটি বন্দুক বের করে। বন্দুকটিতে গুলি ভরে সে তার বাবার শয়নকক্ষে যায় এবং বিছানায় ঘুমন্ত অবস্থায় থাকা বাবার মাথায় ট্রিগার টেনে গুলি চালায়।
স্থানীয় পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাত ৩টা ২০ মিনিটের দিকে তারা একটি জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ৪২ বছর বয়সী ডগলাস ডিটজকে বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার মাথায় গুলির স্পষ্ট চিহ্ন ছিল। তদন্তে জানা যায়, নিহত ডগলাস তাঁর স্ত্রীর সঙ্গে যে ঘরে ঘুমাচ্ছিলেন, সেটি অভিযুক্ত কিশোরের ঘরের সঙ্গেই সংযুক্ত ছিল।
তদন্তকারীদের পুলিশ জানিয়েছে, গুলি চালানোর পর ছেলেটি নিজের ঘরে দৌড়ে গিয়ে চিৎকার করে বলতে থাকে যে তার বাবা মারা গেছে। পরে সে তার মায়ের কাছে স্বীকারোক্তি দিয়ে বলে, "আমি বাবাকে মেরেছি।"
ভয়াবহ এই ঘটনায় ওই কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে। মামলার প্রাথমিক শুনানি আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

লোড হচ্ছে...