নারায়ণগঞ্জআড়াইহাজার
কৃষি ও পরিবেশ রক্ষায় রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জলাবদ্ধতা নিরসন এবং কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিত করতে ‘রামচন্দ্রী খাল’ পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) আড়াইহাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই জনগুরুত্বপূর্ণ কাজের সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে খনন কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তারা যৌথভাবে প্রকল্পের ফলক উন্মোচন ও খনন কাজের শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার। এছাড়াও আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...