নারায়ণগঞ্জ
উন্মেষের তিনযুগপূর্তি উৎসব শুরু ২১ মে
NewsView5

নিউজভিউ
নারায়ণগঞ্জের অন্যতম সাংস্কৃতিক সংগঠন উন্মেষ সাংস্কৃতিক সংসদ তাদের প্রতিষ্ঠার ৩৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করেছে তিন দিনব্যাপী “৩ যুগ পূর্তি উৎসব ও অভিষেক ২০২৬”।
আগামী ২১- ২৩ মে পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার, নারায়ণগঞ্জে এ উৎসব অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য এ আয়োজন ঘিরে ইতোমধ্যে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
উৎসব উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ ৩৬ বছরের পথচলায় উন্মেষ সাংস্কৃতিক সংসদ মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নানা প্রতিকূলতা ও বাধা মোকাবিলা করেও সংগঠনটি শিল্প-সংস্কৃতির চর্চা এবং প্রগতিশীল সমাজ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাম্মানিক অধ্যাপক এবং স্পর্ধা: ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেক্টিভের প্রতিষ্ঠাতা সদস্য ড. সৈয়দ জামিল আহমেদ। উদ্বোধনী আয়োজনে ৩৬ জন নারী কণ্ঠশিল্পীর সমবেত সংগীত পরিবেশনা থাকবে, যা উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রথম দিনের আয়োজনে আরও থাকছে নৃত্য পরিবেশনা, কবিতা আবৃত্তি এবং নাট্য মঞ্চায়ন। ‘মৃত্তিকা প্রাণ’-নাটকটি মঞ্চস্থ হবে, যার রচনা ও নির্দেশনা দিয়েছেন রাকিবুল হাসান জেমস্। পাশাপাশি নৃত্য নিয়ে থাকবে কাথ্যাকিয়া-দ্যা সেন্টার অব আর্টস ও অর্চনা একাডেমি। আবৃত্তি করবে চন্দ্রবিন্দু শিশু মনন বিকাশ কেন্দ্র ও কথন আবৃত্তি সংগঠন। আরও থাকছে উন্মেষের কাব্যালেখ্য।
শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে থাকবেন সাংস্কৃতিক সংগঠক রথীন চক্রবর্তী এবং সংস্কৃতিজন রফিউর রাব্বি।
এদিন উন্মেষ সাংস্কৃতিক সংসদের শিল্পীদের পরিবেশনায় নৃত্য ও লোকসংগীত পরিবেশিত হবে। এছাড়া প্রখ্যাত লোকশিল্পী কাঙালিনি সুফিয়াকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হবে। পালাশিল্পী কাজল দেওয়ান ও তাঁর দল পরিবেশন করবে ‘গুরু-শিষ্য’।
আয়োজনের শেষদিন শনিবার (২৩ মে) বিকেলে উন্মেষের জন্মদিন উদযাপন অনুষ্ঠান। এ আয়োজন হবে আলী আহমদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের এক্সপেরিমেন্টাল হলে।
উৎসব সফল করতে সংগঠনের সভাপতি ডা. ফরহাদ আহমেদ জেনিথ এবং সাধারণ সম্পাদক রাকিবুল হাসান জেমস্ সাংস্কৃতিকপ্রেমী সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন।

লোড হচ্ছে...