রাজনীতিবন্দর
লুটেরা সংস্কৃতির আমূল পরিবর্তন ঘটিয়ে দেশ গড়ে তুলব: মুফতি মাসুম বিল্লাহ
NewsView

নিউজভিউ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, দুর্নীতি ও অবৈধ অর্থের লেনদেন বন্ধ করতে পারলে বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রে রূপান্তর করা অসম্ভব কিছু নয়। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, “নির্বাচিত হলে দুর্নীতির বিরুদ্ধে আমার জিরো টলারেন্স নীতি থাকবে। আমি নিজে কোনো দুর্নীতি বা অবৈধ অর্থের সাথে জড়াব না এবং কাউকেও এমন জঘন্য কাজে জড়াতে দেব না। বিগত সরকারের আমলে লাগামহীন চুরি ও অর্থ পাচার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। আমরা এই লুটেরা সংস্কৃতির আমূল পরিবর্তন ঘটিয়ে দেশটিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”
আসন্ন ১২ তারিখের নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশের সাধারণ মানুষের পাশাপাশি আমাদের প্রবাসী ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ—আপনারাও আপনাদের পরিবারের সদস্য ও স্বজনদের মাধ্যমে হাতপাখার পক্ষে মূল্যবান সমর্থন দিন। একটি দুর্নীতিমুক্ত দেশ গড়তে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।”
মদনপুর এলাকার বিভিন্ন হাট-বাজারে গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকের লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়তে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের কোনো বিকল্প নেই।
গণসংযোগকালে মুফতি মাসুম বিল্লাহর সাথে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, বন্দর থানা সভাপতি আবুল হাশেম এবং ছাত্রনেতা জাহিদুল ইসলাম মোল্লাসহ স্থানীয় ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

লোড হচ্ছে...