নারায়ণগঞ্জসদর
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
NewsView

নারায়ণগঞ্জের সাইনবোর্ড গিরিধারায় তিন সাংবাদিকের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় ফতুল্লার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে। ফতুল্লা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আল্টিমেটাম দিয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) সকালে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় সভায় বক্তারা হামলার তীব্র নিন্দা জানান।
বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, "সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পথে যেকোনো ধরনের বাধা অগ্রহণযোগ্য। হামলার মাধ্যমে সাংবাদিকদের ভয় দেখানো যাবে না।"
তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীরা গ্রেপ্তার না হয়, তবে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বক্তারা তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. মাহফুজ জাহিদ, নিউজ২৪-এর জেলা প্রতিনিধি শরীফ সুমন, জাগো নিউজের প্রতিনিধি মোঃ আকাশ সহ নারায়ণগঞ্জের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিক নেতারা।

লোড হচ্ছে...