নারায়ণগঞ্জসদর
৩১ দফার বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিলেন মাসুদুজ্জামান
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের নেতৃত্বে বর্ধিত গণসংযোগ এবং প্রচারপত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনব্যাপী এই গণসংযোগটি ২নং গেট, ১নং গেট এবং ১৫ নং ওয়ার্ডের টান বাজার মিনা বাজার এলাকা অতিক্রম করে। স্থানীয় দোকানপাট, বাজার এলাকা, গণজমায়েতস্থল এবং পথচারীদের সঙ্গে দলের নেতাকর্মীরা সরাসরি মতবিনিময় করেন।
আজকের কর্মসূচি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা এজেন্ডা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ধারাবাহিক কর্মসূচির অংশ।
গণসংযোগ চলাকালে প্রার্থী মাসুদুজ্জামান এলাকাবাসীর সমস্যার কথা শোনেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, আমরা ১৫ নম্বর ওয়ার্ডে ৩১ দফার বার্তা মানুষের ঘরে ঘরে, মার্কেট ও দোকানগুলোতে পৌঁছে দিয়েছি। জনসাধারণের থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি, যা জাতীয়তাবাদী দলের প্রতি মানুষের উদ্দীপনা ও বিশ্বাসকে প্রকাশ করছে। আশা করি, সামনে আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জের বন্দর এবং নগরের জনগণ দলটিকে বিপুল ভোটে সমর্থন করবেন।
তিনি আরও বলেন, জনসাধারণের সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যমে এলাকাবাসীর চাহিদা, সমস্যা এবং উন্নয়নের সম্ভাবনা বোঝা যায়, যা ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণসংযোগে অংশ নেওয়ার জন্য তিনি ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ও পরিচালক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
কার্যক্রম চলাকালে স্থানীয় জনগণ তাদের দৈনন্দিন সমস্যাগুলো তুলে ধরেন। এর মধ্যে ছিল অবকাঠামোগত ঘাটতি, বাজার ব্যবস্থাপনা, যানজট, জলাবদ্ধতা, কিশোরদের ক্রীড়া সুবিধার অভাব এবং নিরাপত্তাজনিত উদ্বেগ।
গণসংযোগে স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, ছাত্রসমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।
গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, হাজী ফারুক হোসেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন,এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

লোড হচ্ছে...