সারা দেশ
ফ্যানে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু
NewsView

নিউজভিউ ডেস্ক
ঝিনাইদহে বৈদ্যুতিক ফ্যানে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন মজিবর খাঁ (৬০) ও তাঁর স্ত্রী মোমেনা খাতুন (৫৫)। তাঁরা সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের বাসিন্দা ছিলেন।
পরিবার সূত্র জানায়, ভোরবেলা বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান উড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন মজিবর খাঁ। এ সময় ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে তাতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্বামীকে বাঁচাতে গেলে মোমেনা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।

লোড হচ্ছে...