আন্তর্জাতিক
বন্যায় নেপালে ৩৮৪ পর্যটক নিখোঁজ, উদ্ধার ১৭ মরদেহ
NewsView5

ছবি: রয়টার্স
নিউজভিউ ডেস্ক
নেপালের তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় ৩৮৪ পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিখোঁজদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালের নাগরিক। বুধবার (২৬ আগস্ট) নেপালের পর্যটন বোর্ড এ তথ্য জানিয়েছে।
পর্যটন বোর্ড জানিয়েছে, ভ্রমণ সংস্থা, গাইড, স্থানীয় কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থার কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে নিখোঁজ পর্যটকদের তালিকা তৈরি করা হয়েছে। তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারে কাজ চলছে।
বুধবার সকালে তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। প্রবল স্রোতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে নেপাল পুলিশের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার পর বিভিন্ন জেলা থেকে অন্তত ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিখোঁজদের মধ্যে ভারতীয় পর্যটকও রয়েছেন। প্রাথমিক তালিকায় ১০৫ জন ভারতীয় নাগরিকের নাম রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধারকাজে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে।

লোড হচ্ছে...