নারায়ণগঞ্জ
বন্দরে মধ্যরাতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের বন্দরে জুয়েল (৪০) নামে এক যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ তুলেছে তার পরিবার। মঙ্গলবার (১৯ মে) গভীর রাতে উপজেলার শান্তিনগর শীতলক্ষ্যা পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল উপজেলার শান্তিনগর এলাকার মৃত তালুক ইসলামে ছেলে।
পরিবারের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় জুয়েলের সঙ্গে কয়েকজনের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে পরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন স্বজনরা।
জুয়েলের বড় ভাই সোহেল জানান, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলছিল। এসবের প্রতিবাদ করায় তার ভাইকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়। ঘটনার দিন রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে শীতলক্ষ্যা পাড় এলাকায় হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়।
তিনি আরও বলেন, “আমার ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লোড হচ্ছে...