নারায়ণগঞ্জআড়াইহাজার
গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে আড়াইহাজার পৌরসভার মুকুন্দি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সোহাগী আক্তার সুমি (১৯)। সে কাইমপুর এলাকার সামসুল হকের মেয়ে এবং নাসির মিয়ার স্ত্রী। তিনি মুকুন্দি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্বামী ও পরিবারের লোকজনের সঙ্গে কলহ সৃষ্টি হলে সুমি নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে পরীক্ষা করার পর মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

লোড হচ্ছে...