আন্তর্জাতিক
ফিলিস্তিনি তরুণের নতুন প্ল্যাটফর্ম “আপ-স্ক্রলড”এ ইরানি কমান্ডারের স্বাধীনতা
NHP NewsView

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC) বিমান ও মহাকাশ বাহিনীর কমান্ডার এক তরুণ ফিলিস্তিনির উদ্যোগে চালু হওয়া নতুন সামাজিক প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলেছেন। এটি এখন আমেরিকা- ইসরাইলী শত্রুর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান প্রকাশের জন্য ইরান ও মিত্রদেশগুলোতে ব্যবহৃত হচ্ছে।
নিউজভিউ ডেস্ক
মত প্রকাশের স্বাধীনতার দাবিকারী সামাজিক মাধ্যম এক্স (X) একাধিকবার ইরানের মহাকাশ বাহিনীর কমান্ডার সারদার সাইয়্যেদ মাজিদ মুসাভির অ্যাকাউন্ট স্থগিত করার পর তিনি তার অ্যাকাউন্টটি “আপ-স্ক্রলড (UpScrolled)” অ্যাপে সক্রিয় করেছেন বলে ফার্স নিউজ এজেন্সি খবর প্রকাশ করেছে। আপ-স্ক্রলড (UpScrolled) একটি উদীয়মান সামাজিক যোগাযোগমাধ্যম। ২০২৫ সালে “ইসাম হাজাজি” নামে এক ফিলিস্তিনি ডেভেলপার এটি চালু করেন। তিনি আগে আইবিএম ও ওরাকলের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে এমন একটি উন্মুক্ত পরিবেশ দেওয়ার উদ্দেশ্যে, যেখানে প্রচলিত সামাজিক মাধ্যমগুলোর সীমাবদ্ধ অ্যালগরিদমের ওপর নির্ভরতা কমাবে এবং ব্যবহারকারীরা কোন রকম নজরদারি ছাড়া একই প্ল্যাটফর্মে লেখা, ছবি, ভিডিও প্রকাশ ও মেসেজিং করতে পারবেন। এই অ্যাপের প্রতিষ্ঠাতা ইসাম হাজাজি জানিয়েছেন, গাজায় সংঘটিত অপরাধ ও গণহত্যা নিয়ে সংবাদ মিডিয়া ও সামাজিক মাধ্যমে যে সেন্সরশিপ হয়েছে, তার বিরুদ্ধে আরও স্বাধীনভাবে তথ্য প্রকাশের একটি মাধ্যম তৈরি করাই ছিল তার লক্ষ্য। গাজা যুদ্ধ চলাকালে তিনি তার পরিবার ও আত্মীয়স্বজনের প্রায় ৬০ জনকে হারিয়েছেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ করতে গিয়ে সেন্সরশিপের সম্মুখীন হন।
আপ-স্ক্রলড কনটেন্ট প্রকাশ ও ব্যবহারের একটি সমন্বিত অভিজ্ঞতা দিতে চায়। এখানে ব্যবহারকারীরা লেখা, ছবি ও ভিডিও পোস্ট করতে পারেন এবং একই সঙ্গে স্টোরি ও ইন-অ্যাপ মেসেজিং সুবিধাও পেতে পারেন। জটিল ও সীমাবদ্ধ অ্যালগরিদমের পরিবর্তে এটি সহজ কাঠামো ব্যবহার করে, যাতে ব্যবহারকারীরা কী দেখবেন তার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পান। পাশাপাশি এটি একই প্ল্যাটফর্মে ট্রেন্ড অনুসরণ ও অন্যদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ দেয় এবং কনটেন্ট প্রকাশে তুলনামূলক বেশি স্বাধীনতা দেয়।
নিজেদের অফিসিয়াল সাইটে এই প্ল্যাটফর্ম উল্লেখ করেছে, বড় সামাজিক মাধ্যমগুলো জটিল ও অস্বচ্ছ অ্যালগরিদম ব্যবহার করে কনটেন্টের দৃশ্যমানতা নিয়ন্ত্রণ করে। তাদের মতে, এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মে ব্যবহারকারীর কনটেন্টের রিচ অনেক সময় মানের ওপর নয়, বরং বাণিজ্যিক স্বার্থ, বিজ্ঞাপন ও অ্যালগরিদমিক অগ্রাধিকারের উপর নির্ভর করে। এর বিপরীতে, আপ-স্ক্রলড নিজেকে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরছে, যেখানে কন্টেন্টগুলো কোনো গোপন হস্তক্ষেপ বা অদৃশ্য সীমাবদ্ধতা ছাড়াই ব্যবহারকারীদের সামনে আসে।
অ্যাপটির ফিচারে “কনটেন্ট দৃশ্যমানতায় স্বচ্ছতা” এবং “অ্যালগরিদমিক হস্তক্ষেপহীনতা”—এই স্লোগান গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। তারা দাবি করে, এখানে প্রত্যেক ব্যবহারকারী সমানভাবে দৃশ্যমান হওয়ার সুযোগ পান।
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট সেন্সরশিপ নিয়ে বিতর্ক বাড়তে থাকায় আপ-স্ক্রলডের গুরুত্ব বেড়েছে। এই পরিস্থিতিতে অনেক ব্যবহারকারী তাদের বক্তব্য বা তথ্য সহজে প্রকাশ করার জন্য বিকল্প প্ল্যাটফর্ম খুঁজছেন। এই দৃষ্টিকোণ থেকে, আপ-স্ক্রলড শুধু একটি নতুন অ্যাপ নয়; বরং এটি ব্যবহারকারীদের আচরণে পরিবর্তনের একটি ইঙ্গিত। ধীরে ধীরে নতুন প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের স্থানান্তর ভবিষ্যতে সামাজিক মাধ্যমের প্রতিযোগিতার চিত্র বদলে দিতে পারে।
সব মিলিয়ে, আপ-স্ক্রলড এখনও তার যাত্রার প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আকার, অবকাঠামো ও ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে বড় প্ল্যাটফর্ম গুলোর সঙ্গে তুলনীয় নয়। তবে বর্তমান প্রেক্ষাপটে এটি আরব অঞ্চলে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে যা তাকে আলোচনায় নিয়ে এসেছে।
আলম আলোক

লোড হচ্ছে...