নারায়ণগঞ্জসোনারগাঁও
হাড়িদোয়া নদীর তীর থেকে নিখোঁজ রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাড়িদোয়া নদীর তীর থেকে আনোয়ারুল ইসলাম (২৫) নামে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আনোয়ারুল ইসলাম পেশায় রাজমিস্ত্রি এবং দড়িগাঁও এলাকার মালয়েশিয়া প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাজমিস্ত্রী আনোয়ারুল ইসলাম গত রোববার থেকে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। সোমবার সন্ধ্যায় মেঘনার শাখা নদী হাড়িদোয়ার তীরে আনোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আড়াইহাজার থানায় খবর দেন। পরে নৌফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছে।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. আলাউদ্দিন বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাই এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা তা আমরা নিশ্চিত নই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

লোড হচ্ছে...