নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে ছাদ থেকে পড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর
NewsView

নিউজভিউ
মুহূর্তের অসতর্কতায় নিভে গেল একটি তাজা প্রাণ। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ির ছাদ থেকে পড়ে মো. হুসাইন নামে চার বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার দেওভোগ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর বাবা জানান, সকালে পরিবারের সবার চোখের আড়ালে শিশুটি তাদের দোতলা বাড়ির ছাদে চলে যায়। খেলাধুলার এক পর্যায়ে সে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। তবে অবস্থার অবনতি হওয়ায় বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আদরের সন্তানকে হারিয়ে ঢামেক হাসপাতালের করিডোরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকের বরাত দিয়ে শিশুটির মৃত্যুর খবর সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। বর্তমানে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফতুল্লা থানা পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

লোড হচ্ছে...