নারায়ণগঞ্জ
শামীম ওসমান ও অয়নসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
NewsView

নিউজভিউ ডেস্ক
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ১০ জুন এই মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার (১৩ মে) এই আদেশ দেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা নারায়ণগঞ্জে একাধিক স্থানে হামলা ও হত্যাকাণ্ড চালায়। শুরুতে ফতুল্লা ও নারায়ণগঞ্জ শহর এলাকায়, পরে সিদ্ধিরগঞ্জ এবং চিটাগং রোড পর্যন্ত সহিংসতা বিস্তৃত হয়।
মামলার ১২ আসামির মধ্যে শামীম ওসমানের পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে রয়েছেন অয়ন ওসমান, আজমেরী ওসমান, মো. মিনহাজ উদ্দিন আহম্মদ ও তানভির আহম্মেদ। পলাতক সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

লোড হচ্ছে...