রাজনীতিসোনারগাঁও
না খেলেই পালিয়েছেন শামীম ওসমান: মান্নান
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে তীব্র কটাক্ষ করে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘খেলা হবে’ ঘোষণা দিয়ে শামীম ওসমান শেষ পর্যন্ত না খেলেই দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি আরও বলেন, শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের মানুষের আতঙ্ক, তাই তাকে গডফাদার হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাহস থাকলে এখন মাঠে এসে জনগণের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম মান্নান ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সিদ্ধিরগঞ্জে কোনো সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ কিংবা ভূমিদস্যুর ঠাঁই হবে না। আমি নির্বাচিত হলে এখানে একটি আধুনিক হাসপাতাল, একটি মানসম্মত স্কুল এবং একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলব, যাতে এই এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আর কষ্ট করে ঢাকায় যেতে না হয়।”
পথসভা শেষে তিনি জালকুড়ি উত্তরপাড়া, মধ্যপাড়া, কড়াইতলা, নাইনতারপাড়, তালতলা ও দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে নারী ভোটাররা পাপড়ি ছিটিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এর আগে তিনি জালকুড়িতে হযরত মাওলানা হাফেজ শফিউদ্দিন (পাখা) শাহ (র:) এর মাজার শরীফ প্রাঙ্গণেও বক্তব্য রাখেন।
সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান ও যুবদল নেতা জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সাবেক কাউন্সিলর ইস্রাফিল প্রধান, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরুন নাহার, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা এবং সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম।
এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, ইমাম হোসেন বাদল, দেলোয়ার হোসেন, আলাল প্রধানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এই গণসংযোগে অংশ নেন।

লোড হচ্ছে...