নারায়ণগঞ্জসদর
মে দিবসে নারায়ণগঞ্জে আসছেন রাজেকুজ্জামান রতন
NHP NewsView

নিউজভিউ
মহান মে দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ৯টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে বিশাল শ্রমিক সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন।
সমাবেশে রাজেকুজ্জামান রতন মে দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস তুলে ধরবেন। একইসঙ্গে দেশের বর্তমান বাস্তবতায় শ্রমিকদের ন্যায্য মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়ার কারণগুলো বিশ্লেষণ করবেন তিনি।
এবারের সমাবেশে শ্রমিকদের পক্ষ থেকে জাতীয় ন্যূনতম মজুরি কমপক্ষে ৩০ হাজার টাকা নির্ধারণ, আট ঘণ্টা কর্মদিবসের পূর্ণ বাস্তবায়ন এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার জোরালো দাবি জানানো হবে। এছাড়া শ্রম আইনের শ্রমিকবিরোধী কালো ধারা বাতিল, সকল বন্ধ কারখানা চালু, বকেয়া পাওনা পরিশোধ এবং জ্যাকার্ড শ্রমিকদের জন্য ৩ শিফট চালুর দাবিও রয়েছে এই কর্মসূচিতে।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালকদের লাইসেন্স প্রদান, হকারদের পুনর্বাসন এবং গার্মেন্টস খাতে নতুন মজুরি বোর্ড গঠন করে মানবিক জীবনযাপনের উপযোগী মজুরি নির্ধারণ করা। এছাড়া রি-রোলিং স্টিল মিলসসহ বিভিন্ন খাতে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষ ও সচেতন নাগরিকদের এই সমাবেশ ও মিছিলে অংশ নিয়ে শ্রমিক অধিকারের সংগ্রামকে বেগবান করার আহ্বান জানানো হয়েছে।

লোড হচ্ছে...