জাতীয়
আগামী সপ্তাহে বাংলাদেশের জন্য ভিসা চালু করছে ভারত: হুমায়ুন কবির
NewsView4

নিউজভিউ ডেস্ক
বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে।বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার সঙ্গে ব্যবসায়িক ভিসাও চালু করতে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, আগামী সপ্তাহে এই ভিসা চালু হবে। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।
বৈঠক শেষে উপদেষ্টা আরও জানান, পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ অব্যাহত রাখায় বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে। দুই দেশের বর্তমান সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার এই ধারা ভবিষ্যতে অর্থনৈতিক ও কূটনৈতিক উভয় ক্ষেত্রেই নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

লোড হচ্ছে...