নারায়ণগঞ্জসদর
ত্বকী হত্যার বিচারহীনতার প্রতিবাদে বুধবার আলোক প্রজ্বালন
NHP NewsView

নিউজভিউ
দীর্ঘ ১৩ বছর অর্থাৎ ১৫৭ মাস পেরিয়ে গেলেও নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার শুরু না হওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। সোমবার (৬ এপ্রিল) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই বিচারহীনতাকে রাষ্ট্রের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার একটি ‘নগ্ন উদাহরণ’ হিসেবে অভিহিত করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বিগত শেখ হাসিনা সরকার দীর্ঘ সাড়ে ১১ বছর এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বন্ধ করে রেখেছিল। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দেড় বছর অতিবাহিত হলেও এখনো আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হয়নি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা এই স্থবিরতা বিচারপ্রার্থী পরিবার ও সাধারণ মানুষের মনে হতাশা সৃষ্টি করেছে।
ত্বকীসহ দেশের সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, আগামী ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিমাসের ন্যায় 'আলোক প্রজ্বালন' কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানানো হবে।
সংগঠনের প্রচার ও দপ্তর সম্পাদক উজ্জ্বল উচ্ছাস স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে সকল প্রগতিশীল রাজনৈতিক দল সাংস্কৃতিক সংগঠন ও সচেতন নগরবাসীকে কর্মসূচিতে অংশ নিয়ে বিচারের দাবিকে বেগবান করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য ২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে অপহরণের পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল যা আজও এক অমীমাংসিত ক্ষত হিসেবে নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে রয়ে গেছে।

লোড হচ্ছে...