রাজনীতিআড়াইহাজার
আড়াইহাজারে কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন সিকদার (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে কারারক্ষীদের পাহারায় থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত বছরের নভেম্বর থেকে তিনি কারাবন্দী ছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ৭ ফেব্রুয়ারি মনির হোসেনকে ঢামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে টানা ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আড়াইহাজারের গোপালদী এলাকার বাসিন্দা জহুরুল ইসলাম সিকদারের ছেলে মনির হোসেন সিকদার ছিলেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী। গত বছরের ১২ নভেম্বর রাজধানী থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে নাশকতার আশঙ্কায় দেশব্যাপী চলা ধরপাকড়ের সময় তিনি পুলিশের জালে ধরা পড়েন।
মনির হোসেন সিকদার আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

লোড হচ্ছে...