নারায়ণগঞ্জ
নাসিকের বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল-যুবদল নেতা নিহত
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) একটি বর্জ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এবং কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)। তারা মোটরসাইকেলে করে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।
পুলিশ জানায়, মোটরসাইকেলটি ও নাসিকের বর্জ্যবাহী ট্রাক একই দিকে চলছিল। একপর্যায়ে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে গেলে দুই আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, কেউ কেউ ট্রাকের ধাক্কার কথা বলছেন, আবার অনেকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করছেন। এ বিষয়ে তদন্ত চলছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
পরে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

লোড হচ্ছে...