ধর্মসদর
নারায়ণগঞ্জে উদযাপিত হলো ঈদুল ফিতরের নামাজ
NHP NewsView

নিউজভিউ
ক্যালেন্ডারের হিসাবে বাংলাদেশে ঈদের বাকি থাকলেও পঞ্জিকা আর চান্দ্রবর্ষের হিসাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার লামাপাড়া এলাকার হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদরাসা প্রাঙ্গণে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারী কয়েক হাজার মুসল্লি এই বিশেষ জামাতে অংশ নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। এবারের ঈদের জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন শাহ্ সুফী মমতাজিয়া জামে মসজিদের খতিব মাওলানা শাহাবুদ্দিন আহমেদ।
ব্যতিক্রমী এই ঈদ জামাতে অংশ নিতে কেবল নারায়ণগঞ্জ নয় বরং টঙ্গী, গাজীপুর, কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা ও সাভারসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মুসল্লিরা দলে দলে সমবেত হন। এছাড়া চাঁদপুর, লক্ষীপুর, কিশোরগঞ্জ ও দিনাজপুর জেলাও একই দিনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে এক বিশেষ মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, যে জাহাগিরিয়া তরিকার অনুসারীরা দীর্ঘ বছর ধরে বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখার ওপর ভিত্তি করে এবং সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লার এই প্রাঙ্গণে আগাম ঈদ উদযাপন করে আসছেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

লোড হচ্ছে...