অর্থ-বাণিজ্য
‘সবুজে ঘেরা প্রাচ্যের ডান্ডি’ রক্ষায় সোহেল সারোয়ারের আকুল আবেদন
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের বুক চিরে সবুজের সমারোহ ঘটানোর যে স্বপ্ন নিয়ে ‘সবুজে ঘেরা প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা’ স্লোগান উঠেছিল, রক্ষণাবেক্ষণের অভাবে সেই স্বপ্ন এখন ধূসর হতে চলেছে। জেলার সাবেক জেলা প্রশাসকের উদ্যোগে রোপণ করা এক লাখ বৃক্ষের একটি বিশাল অংশ এখন পরিচর্যার অভাবে শুকিয়ে মরতে বসেছে। এই পরিবেশগত সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।
শনিবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি ওই ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, কেবল উৎসব করে গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; গাছকে বাঁচিয়ে রাখতে নিয়মিত পানি দেওয়া এবং নিবিড় তদারকি অপরিহার্য। তিনি বলেন, “প্রশাসক পরিবর্তন হবে, কিন্তু এই গাছগুলো আমাদের সম্পদ। গাছ বাঁচলে আমরা বাঁচবো।” সোহেল আরও জানান, চেম্বার অব কমার্সের পক্ষ থেকে মালি নিয়োগ দেওয়া হলেও পুরো জেলার লাখো গাছের দেখাশোনা একা তাদের পক্ষে সম্ভব নয়। তাই তিনি সিটি করপোরেশন, জেলা প্রশাসন এবং সাধারণ নাগরিক—সবার প্রতি আহ্বান জানিয়েছেন, যেন প্রত্যেকে নিজ নিজ এলাকার গাছের দায়িত্ব নেন। পরিবেশের এই সম্পদ রক্ষায় সম্মিলিত উদ্যোগই পারে নারায়ণগঞ্জকে প্রকৃত অর্থে বাসযোগ্য ও সবুজ নগরী হিসেবে টিকিয়ে রাখতে।
লোড হচ্ছে...