জাতীয়
ত্বকী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শনিবার
NewsView

নিউজভিউ
জাতীয় ত্বকী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হচ্ছে শনিবার (২০ ডিসেম্বর)। বিকাল তিনটায় জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠানটির আয়জন করছে সন্ত্রাস বিরোধী ত্বকী মঞ্চ।
নারায়ণগঞ্জের মেধাবী কিশোর নিহত তানভীর মুহাম্মদ ত্বকী স্মরণে প্রতিবারের মতো এবারও জাতীয় ত্বকী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়েজন করা হচ্ছে।
এতে অতিথি থাকবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনু মুহাম্মদ, ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সভাপতিত্ব করবেন সন্ত্রাস বিরোধী ত্বকী মঞ্চের আহ্বায়ক ত্বকীর বাবা শিল্পী রফিউর রাব্বি।
প্রসঙ্গত, নারাণগঞ্জে ২০১৩ সালে নির্মমভাবে মেধাবী কিশোর ত্বকীকে হত্যা করা হয়। নারায়ণগঞ্জসহ দেশ বিদেশে এই হত্যার প্রতিবাদ হয়। এই ঘটনায় ত্বকীর বাবা রফিউর রাব্বি বাদী হয়ে ওসমান পরিবারের একাধিক সদস্যসহ আরও অনেকের বিরুদ্ধে মামলা করেন। বছর খানেক পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযোগপত্র দেওয়ার কথা জানায় এবং শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে হত্যা করা হয় বলেও জানানো হয়। এরপর অজানা কারণে আজ পর্যন্ত আদালতে অভিযোগপত্র দেওয়া হয়নি। এই বিষয়ে জাতীয় দৈনিকসহ গণমাধ্যমগুলোতে প্রচুর খবর প্রকাশ হয়।

লোড হচ্ছে...