শিক্ষাসদর
রওশন আরা কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সানারপাড় রওশন আরা কলেজের এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে গুরুত্বারোপ করা হয়।
কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব মো. হারুন অর রশিদের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মো. মোহসীন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অনুপ্রেরণা হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রওশন আরা বেগম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কলেজের গত ১০ বছরের ধারাবাহিক সাফল্যের প্রশংসা করে বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়মিত মতবিনিময় অত্যন্ত জরুরি। রওশন আরা কলেজ যেভাবে এই জনপদে শিক্ষার আলো ছড়াচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে এই অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রথম পছন্দ হবে এই প্রতিষ্ঠানটি।” বক্তারা এসময় প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধির জন্য বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আহসানুল কবীর এবং সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মো. মজিবুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি হোসেন চিশতি শিপলু, জামায়াতের সিদ্ধিরগঞ্জ থানা (উত্তর) আমীর গোলাম মোস্তফা, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন, দাতা সদস্য সুমন মুন্না এবং এন হোসেন মেরিট স্কুলের প্রধান শিক্ষক নুরুল আমীন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভুঁইয়া, জেলা এনপিপি সদস্য রাইসুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ ইমরান ও ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ রুবেল।
সংবর্ধনা পর্বে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...