নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সড়ক উন্নয়ন
চাষাড়ায় ইন্টারচেঞ্জ ও ওভারপাস নির্মাণ পরিকল্পনা প্রক্রিয়াধীন
NewsView5

নারায়ণগঞ্জ সড়ক উন্নয়ন
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের প্রশ্নের জবাবে জাতীয় সংসদে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কসহ বিভিন্ন সড়ক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
জবাবে জানানো হয়, নারায়ণগঞ্জ লিংক সড়ক (আর-১১১) সাইনবোর্ড-চাষাড়া অংশ ৬-লেন উন্নীতকরণ প্রকল্পের কাজ ২০২৫ সালের জুনে সম্পন্ন হয়েছে। তবে চাঁনমারী থেকে চাষাড়া পর্যন্ত প্রায় ৪৫০ মিটার অংশে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নিজস্ব ভূমি না থাকায় সেখানে পূর্ণ প্রশস্ততা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ওই এলাকায় ভূমির মালিকানা বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে রয়েছে।
মন্ত্রী আরও জানান, সেনাবাহিনীর সঙ্গে ভূমি বিনিময়ের প্রস্তাব অনুমোদনের প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া সম্পন্ন হলে চাঁনমারী, রাইফেল ক্লাব ও চাষাড়া মোড় এলাকায় সড়ক প্রশস্তকরণ, পাশাপাশি একটি এট-গ্রেড ইন্টারসেকশন (ইন্টারচেঞ্জ) ও ওভারপাস নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এছাড়া চাষাড়া থেকে পঞ্চবটি হয়ে পোস্তগোলা আঞ্চলিক মহাসড়ককে ৬-লেনে উন্নীত করার বিষয়ে জানানো হয়, এটি বর্তমানে ইনার সার্কুলার রোডের অংশ হিসেবে সার্ভিস লেনসহ ৪-লেন উন্নীত করার পরিকল্পনা সরকারের বিবেচনায় রয়েছে।

লোড হচ্ছে...