নারায়ণগঞ্জ
গণসংহতি আন্দোলনের চূড়ান্ত মনোনয়ন পেলেন অঞ্জন দাস
NewsView

নিউজ ভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও) আসনে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত মনোনয়ন লাভ করেছেন গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান অঞ্জন দাস। সোমবার (২২ ডিসেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অঞ্জন দাস দীর্ঘদিন ধরে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী হিসেবে শ্রমজীবী ও প্রান্তিক মানুষের অধিকার আদায়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।
মনোনয়ন প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় অঞ্জন দাস বলেন, “সোনারগাঁও দীর্ঘদিন ধরে সন্ত্রাস, লুটপাট ও চাঁদাবাজির রাজনীতির ভারে জর্জরিত হয়ে আছে। এই পচা-গলা রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন ঘটাতেই আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। এটি কেবল ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়, বরং রাষ্ট্র ও সমাজকে নতুন করে মেরামতের লড়াই।” তিনি আরও বলেন, এই জনপদের শ্রমজীবী ও সাধারণ মানুষই হবে এই পরিবর্তনের প্রধান শক্তি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদ সুজন, নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নাজমা বেগম, গণসংহতি আন্দোলন সোনারগাঁও থানার সদস্য সচিব মোবাশ্বির হোসাইন, বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়, সদস্য রাতুল দেওয়ান, কাজী মাশরাফিসহ গণসংহতি আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

লোড হচ্ছে...