নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জের পূর্বগ্রামে তুলার গোডাউনে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে
NewsView

রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় অবস্থিত তুলার ঝুটের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে পূর্বগ্রাম এলাকায় ফয়সাল নামের এক ব্যক্তির মালিকানাধীন তুলার ঝুটের গোডাউনে এই অগ্নিকাণ্ড শুরু হয়। আগুন লাগার তীব্রতায় গোডাউনের ভেতরে থাকা তুলা, কাপড়ের ঝুট এবং মেশিনারিজ সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। গোডাউন মালিকের প্রাথমিক দাবি অনুযায়ী, এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“দুপুরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডেমরার দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনের ভিতরে থাকা তুলা, কাপড়ের ঝুট ও মেশিনারিজ সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়।”
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি এবং এই ঘটনায় কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে।

লোড হচ্ছে...