রাজনীতিসোনারগাঁও
ক্ষমতা নয় মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমি পাশে থাকব: অঞ্জন দাস
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনকে দখলদারিত্ব, সন্ত্রাস ও লুটপাটের রাজনীতি থেকে মুক্ত করতে বিকল্প ধারার রাজনীতির ডাক দিয়েছেন গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল প্রতীকের প্রার্থী অঞ্জন দাস। রোববার (২৫ জানুয়ারি) আদমজী নতুন বাজার এলাকা থেকে শুরু করে বার্মা স্ট্যান্ড পর্যন্ত দিনব্যাপী বিশাল গণসংযোগ কর্মসূচির মাধ্যমে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান জননেতা অঞ্জন দাস এদিন সরাসরি সাধারণ মানুষের মুখোমুখি হন। তিনি আদমজী ও সিদ্ধিরগঞ্জ সংলগ্ন এই এলাকার পথচারী, ব্যবসায়ী এবং বিশাল শ্রমজীবী জনগোষ্ঠীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা শোনেন। অঞ্জন দাসের গণসংযোগে বিশেষ করে তরুণ ও সাধারণ মেহনতি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
পথসভায় অঞ্জন দাস বলেন, “এই এলাকার মানুষ বছরের পর বছর ধরে কেবল অবহেলা, বৈষম্য আর দুঃশাসনের শিকার হয়েছে। এখানে কর্মসংস্থান নেই, শ্রমিকের ন্যায্য অধিকার নেই, আর দ্রব্যমূল্য সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রাজনীতি যদি মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়াতে না পারে, তবে সেই রাজনীতির কোনো সার্থকতা নেই। আমি ক্ষমতার মোহে নয়, বরং মানুষের হারানো অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে মাঠে নেমেছি।”
তিনি ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন, “নারায়ণগঞ্জ-৩ আসনকে পারিবারিক শাসন ও লুটপাটের রাজনীতি থেকে বাঁচাতে হলে নতুন বিকল্প শক্তিকে সামনে আনতে হবে। মাথাল প্রতীক সেই ন্যায়, সততা ও সংগ্রামের প্রতীক। আপনাদের একটি ভোটই পারে এই এলাকায় পরিবর্তনের নতুন সূচনা করতে।”
গণসংযোগ শেষে তিনি এলাকাবাসীকে কোনো প্রকার ভয় বা লোভে প্রলুব্ধ না হয়ে নিজের ও নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে আগামী নির্বাচনে মাথাল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে গণসংহতি আন্দোলন ও বিভিন্ন সহযোগী সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ অঞ্জন দাসের সঙ্গে উপস্থিত থেকে মাথাল প্রতীকের প্রচারপত্র বিলি করেন।

লোড হচ্ছে...