অর্থ-বাণিজ্যসদর
রেডিকেল ডিজাইন কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় রেডিকেল ডিজাইন লিমিটেড কারখানার গার্মেন্টস বিভাগ ‘অবৈধভাবে’ বন্ধ ঘোষণা এবং ৫৯ জন শ্রমিককে বরখাস্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শহর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় কয়েকশ শ্রমিক নারায়ণগঞ্জের রাজপথে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিকেএমইএ কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং সেখানে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কারখানার শ্রমিক সোলাইমান। সংহতি জানিয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ বলেন, মালিকপক্ষ শ্রম আইনের ১৩ (১) ধারার অপব্যবহার করে গত ৭ এপ্রিল কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কারখানা বন্ধ করে দিয়েছে। এর পরদিন ৮ এপ্রিল ৫৯ জন শ্রমিককে কারণ দর্শানো নোটিশসহ বরখাস্ত করা হয়, যা সম্পূর্ণ বেআইনি এবং শ্রমিকদের পেটে লাথি মারার শামিল।
শ্রমিক নেতারা অভিযোগ করেন, মালিকপক্ষ পূর্বপরিকল্পিতভাবে শ্রমিকদের হয়রানি করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছে। অবিলম্বে বন্ধ কারখানা চালু এবং বরখাস্তকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা। সমাবেশে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ ও সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি রুহুল আমিন সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শ্রমিকরা তাদের ১১ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে, সময়মতো বেতন পরিশোধ, শ্রমিকদের সাথে অসদাচরণ বন্ধ করা, হাজিরা বোনাস ৮০০ টাকা বৃদ্ধি এবং শ্রম আইন অনুযায়ী সকল অধিকার নিশ্চিত করা। তারা জানান, ইতিমধ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে কারখানা চালু ও বরখাস্ত শ্রমিকদের কাজে ফিরিয়ে না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিকেএমইএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।

লোড হচ্ছে...