জাতীয়
সরকারি ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা
NewsView5

নিউজভিউ ডেস্ক
সরকারি অনুষ্ঠানের জন্য তৈরি করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি-থ্রিডি কিংবা অন্য কোনো আঙ্গিকে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার।
রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী প্রস্তুতের সময় অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে এমন তথ্য ও নকশা ব্যবহার করতে হবে, যা সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা এবং বিষয়বস্তুকে স্পষ্টভাবে তুলে ধরে।
এতে আরও বলা হয়, প্রচারসামগ্রীর নকশা প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং অপ্রয়োজনীয় উপাদান পরিহার করে অনুষ্ঠানের মূল বার্তাকে গুরুত্ব দিতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্দেশনাটি অনতিবিলম্বে কার্যকর করার কথা জানিয়েছে। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

লোড হচ্ছে...