রাজনীতিসদর
সুবিধাবঞ্চিত নারীদের মাঝে গণসংহতির ঈদ উপহার
NHP NewsView

নিউজভিউ
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে নারায়ণগঞ্জের ৫০০ সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের নারীর মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করেছে গণসংহতি আন্দোলন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম (সুজন), মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা কমিটির প্রচার সম্পাদক শুভ দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সভাপতি সাইদুর রহমান এবং ১২ নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক মো. বকুলসহ অন্যান্য নেতারা।
বিতরণ অনুষ্ঠানে জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন বলেন, "ধনী-দরিদ্রের বৈষম্য ভেঙে ঈদ আমাদের সামর্থ্য ভাগাভাগি করার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে পৌঁছে যায় এবং সবার মুখে হাসি ফুটে ওঠে।"
তিনি আরও বলেন, "ঈদের কেনাকাটা করতে না পারা মানুষের মলিন মুখ আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। গণসংহতি আন্দোলন সবসময় মেহনতী মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সমাজের প্রতিটি মানুষের মাঝে ঈদের সমান আনন্দ ছড়িয়ে দেওয়ার একটি প্রচেষ্টা মাত্র।"
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের ন্যায় এবারও তৃণমূল পর্যায়ে সুবিধাবঞ্চিত মানুষের ঈদ উদযাপনে সহায়তা করতে এই শাড়ি বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উপহার পেয়ে নিম্নআয়ের নারীরা সন্তোষ প্রকাশ করেন।

লোড হচ্ছে...