জাতীয়
ঈদে বড় ছুটি মিলতে পারে যেভাবে
NewsView
নিউজভিউ
শাবান মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী মার্চ মাসের ২০ কিংবা ২১ তারিখ অনুষ্ঠিত হতে পারে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ইতোমধ্যে রোজার মাস শুরু হয়ে গেছে, এবং এরই মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। তবে এবার সরকারি-বেসরকারি চাকরিজীবীরা কতদিন ঈদের ছুটি কাটাতে পারবেন, তা নিয়ে মানুষের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে।
প্রতি বছর ঈদের ছুটিতে অসংখ্য মানুষ রাজধানী ঢাকা ছেড়ে চলে যান। অনেক সময় একই সময়ে বিপুল সংখ্যক মানুষ ঢাকার বাইরে চলে যাওয়ায় রাস্তা-ঘাটে দীর্ঘ যানজটসহ নানা ভোগান্তি তৈরি হয়। তবে ঈদের ছুটি যদি দীর্ঘ হয় বা বাড়তি ছুটি দেওয়া হয়, তাহলে এসব সমস্যা কিছুটা কমে আসে, এমনটি মনে করেন অনেকেই। এই কারণে সাম্প্রতিক বছরগুলোতে সরকার বিভিন্ন নির্বাহী আদেশে বাড়তি ছুটিও ঘোষণা করেছে।
এবারো চাকরিজীবীরা কতদিন ছুটি পাবেন, সে বিষয়ে মানুষের আগ্রহ বেড়েছে।
বাংলাদেশ সরকারের ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট পাঁচ দিন নির্ধারণ করা হয়েছে। তবে ঈদের ছুটি শুরুর একদিন আগে শবে কদরের ছুটি এবং দুইদিন পরে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটির কারণে, ছুটির দিন বাড়বে কি না তা নিয়ে প্রশ্ন এবং কৌতুহল রয়েছে।
অনেক সময় গণপরিবহন বন্ধ থাকায় গন্তব্যে পৌঁছাতে মানুষ দীর্ঘ পথ পায়ে হেঁটে যান।
এবারের ঈদের ছুটি কতদিন?
১৮ই ফেব্রুয়ারি বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখা গেছে এবং ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়েছে। আরবি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এবছর যদি মার্চ মাসের ২০ তারিখে ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়, তাহলে ২১ মার্চ ঈদ হবে।

লোড হচ্ছে...