নারায়ণগঞ্জ
নাসিকের সীমানা বাড়ছে, চার ইউনিয়নের বাসিন্দাদের মতামত চাইল প্রশাসন
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ পরিকল্পনার আওতায় সদর উপজেলার কুতুবপুর, ফতুল্লা, কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়নের নির্ধারিত কয়েকটি এলাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কাছ থেকে পরামর্শ ও আপত্তি আহ্বান করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা রায়হান কবির। মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে তিনি জানান, প্রস্তাবিত সম্প্রসারণ নিয়ে কারও মতামত বা আপত্তি থাকলে আগামী ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জেলা প্রশাসকের কাছে জমা দিতে হবে। পরে এসব আপত্তির বিষয়ে শুনানির আয়োজন করা হবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা, ২০১৩-এর ধারা ৫ অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী, কুতুবপুর ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের পুরো এলাকা নাসিকের অন্তর্ভুক্ত হবে।
এছাড়া ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ এবং ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সস্তাপুর ও আশপাশের এলাকা, ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ইসদাইর, চাঁদমারী ও সংলগ্ন এলাকাও সিটি কর্পোরেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
একই সঙ্গে কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এবং এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডও প্রস্তাবিত সম্প্রসারণের অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেলা প্রশাসক রায়হান কবির জানান, প্রাথমিকভাবে নির্ধারিত এসব এলাকা নাসিকে অন্তর্ভুক্তির বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত ও আপত্তিকে গুরুত্ব দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত আবেদনগুলো পর্যালোচনা করে পরবর্তী সময়ে শুনানি অনুষ্ঠিত হবে।

লোড হচ্ছে...