নারায়ণগঞ্জ
সৈয়দপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের চর সৈয়দপুর এলাকায় ট্রাকচাপায় দুলাল মিয়া (৫৮) নামে এক রিকশা ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া কিশোরগঞ্জ জেলার মনির মিয়ার ছেলে। তিনি রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে রেফ্রিজারেটরের ভাঙারি মালামাল বোঝাই একটি রিকশা ভ্যান নিয়ে যাওয়ার সময় চর সৈয়দপুর এলাকায় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুলাল মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

লোড হচ্ছে...