রাজনীতিসদর
অপরাধী চিহ্নিত হলেও পুলিশ গ্রেফতার করছে না: মাসুদুজ্জামান
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ঐতিহ্য পুনরুদ্ধার এবং নগর ও বন্দরের সামগ্রিক সংকট নিরসনে সমন্বিত উদ্যোগের ডাক দিয়েছে ‘আমার নারায়ণগঞ্জ’ সংগঠন। বুধবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব অডিটোরিয়ামে মাসুদুজ্জামানের উদ্যোগে আয়োজিত ‘জনজীবনের সংকট ও সমস্যা সমাধানের পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে সংগঠনটির আহ্বায়ক মাসুদুজ্জামান বলেন, “বিশ্বজুড়ে নারায়ণগঞ্জের সুনাম থাকলেও আজ এই শহর খুন, সন্ত্রাস ও মাদকের জনপদে পরিণত হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অপরাধীরা চিহ্নিত হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। কেন এই রহস্যজনক ভূমিকা? কোনো কোনো ক্ষেত্রে কি পুলিশ নিজেই অপরাধে জড়িত? জনমনে আজ এই প্রশ্ন ও সন্দেহ দানা বাঁধছে।” তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের কড়া হুঁশিয়ারি দেন।
নারায়ণগঞ্জের যানজট ও অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রতিদিন সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। এসব সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।” ‘আমার নারায়ণগঞ্জ’ প্ল্যাটফর্মের লক্ষ্য তুলে ধরে তিনি আরও বলেন, “দলে দলে বিভক্তি নয়, বরং দলমতের ঊর্ধ্বে উঠে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য সবাইকে একটি প্ল্যাটফর্মে কাজ করতে হবে। আমরা সেই ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জ গড়তে চাই।”
জাহিদুল হক দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিন, বিশিষ্ট শিল্পপতি ফজলুল হক, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব এবং মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
এছাড়াও এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন। বক্তারা একটি নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে রাজনৈতিক ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

লোড হচ্ছে...