নারায়ণগঞ্জসদর
শীতলক্ষ্যায় প্রাণ গেল শিশুর
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজের পর নেয়ামত (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলার সৈয়দপুর কয়লাঘাট সংলগ্ন শীতলক্ষ্যা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে তীব্র গরমে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নামে নেয়ামত। সাঁতার কাটার একপর্যায়ে সে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গীরা তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালায়। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর নদী থেকে নেয়ামতকে অচেতন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা। দ্রুত তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি রফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং বিস্তারিত তথ্য ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে জানা যাবে। বর্তমানে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

লোড হচ্ছে...