নারায়ণগঞ্জসদর
দেশের জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: সাবেক এমপি গিয়াসউদ্দিন
NewsView

কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন ঘোষণা করেছেন যে, ২০২৪ সালে স্বৈরাচারী শক্তির পতন হয়েছে এবং তারা দেশ ছেড়ে পালিয়েছে। তিনি দৃঢ়ভাবে বলেন, দেশের মানুষ এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে দেখতে চায়।
শনিবার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির আয়োজিত বিশাল র্যালির শেষে ফতুল্লা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, সিপাহী জনতার বিপ্লব যা দেশি-বিদেশি চক্রান্তের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করার ষড়যন্ত্রের বিরুদ্ধে হয়েছিল, সেই দিন জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আস্থা রেখেছিল। তাঁর নেতৃত্বেই দেশ এগিয়ে গিয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, দেশের জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, সমগ্র জাতি গভীর আগ্রহে তারেক রহমানের জন্য অপেক্ষা করছে।
তিনি বলেন, আমরা আশাবাদী ইনশাআল্লাহ, আগামী দিনে সুষ্ঠু নির্বাচন যদি হয়, তাহলে দেশের জনগণ সুষ্ঠুভাবে তারেক রহমানের নির্বাচনে ভোট দিয়ে আগামী দিন তাকে আবার তার মাতা-পিতার মত দেশের রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিবে ইনশাআল্লাহ।
তিনি স্বাধীনতার বিরোধী এবং প্রত্যাখ্যাত স্বৈরাচারী শক্তিকে তীব্র সমালোচনা করেন, যারা রাজনৈতিক দলের নাম ব্যবহার করে সরকারের কাছ থেকে সুযোগ-সুবিধা নিচ্ছে।
ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল এই র্যালিটি নতুন কোর্ট এলাকা থেকে শুরু হয়ে চাষাঢ়া, শিবু মার্কেট, জালকুড়ি, ভূইঁগড়, সাইনবোর্ড হয়ে আবার নতুন কোর্টে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম সহ ফতুল্লা থানা বিএনপি, ফতুল্লা ইউনিয়ন বিএনপি, কাশীপুর ইউনিয়ন বিএনপি, এনায়েত নগর ইউনিয়ন বিএনপি এবং ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতাকর্মী।

লোড হচ্ছে...