নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) রাত পৌনে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনা ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে শিমরাইল ট্রাক স্ট্যান্ড এলাকায় মো. রিপনের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ।
এসময় মো. সোহাগ (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার সোহাগের বাড়ি আড়াইহাজার উপজেলার চৈতনকান্দা পশ্চিমপাড়া এলাকায় বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

লোড হচ্ছে...