জাতীয়
উলশী খাল পুনঃখনন উদ্বোধনে যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান
NewsView

নিউজভিউ ডেস্ক
উলশী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টায় তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং।
যশোর বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। এর আগে সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হন।
প্রধানমন্ত্রীর এই সফরের কর্মসূচি শুরু হবে উলশী খাল (জিয়া খাল) খনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে। এরপর সেখানে একটি সুধী সমাবেশে ভাষণ দেবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক জনসভায় যোগদান করবেন।
‘জিয়া খাল’ উলশী ও রঘুনাথপুর গ্রামের মুখ থেকে শুরু হয়ে যদুনাথপুর গ্রাম পর্যন্ত বিস্তৃত। উলশী যদুনাথপুর সারথী প্রকল্পের অংশ হিসেবে ১৯৭৬ সালের ১ নভেম্বর জিয়াউর রহমান এই খাল খননের কাজ শুরু করেছিলেন।
যশোরের এ সকল কর্মসূচি শেষ করে সন্ধ্যায় আকাশপথে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

লোড হচ্ছে...