নারায়ণগঞ্জরূপগঞ্জ
সরকারি হাসপাতাল মামলার জন্য, চিকিৎসার জন্য নয়: দিপু ভূঁইয়া
NewsView

নিউজ ভিউ
‘রূপগঞ্জে সরকারি স্বাস্থ্যসেবার অবস্থা অত্যন্ত শোচনীয়। সরকারি হাসপাতালগুলোতে মানুষ মামলার জন্য যায়, চিকিৎসার জন্য নয়।’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় নিজ বাসভবনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই পর্যবেক্ষণ তুলে ধরেন।
দিপু ভূঁইয়া বলেন, গত ১৭ বছর ধরে রূপগঞ্জের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। আসন্ন নির্বাচনে মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে, সেজন্য তিনি সাংবাদিকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি তারাব পৌরসভাকে প্রথম শ্রেণির পৌরসভা ঘোষণা করা হলেও সেখানে পর্যাপ্ত সড়কবাতি ও ড্রেনেজ ব্যবস্থার অনুপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন।
উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কলামিস্ট মীর আব্দুল আলীম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু। এছাড়া সাংবাদিক এম. এ. মোমেন, আলম হোসেন, সাত্তার আলী সোহেল, খলিল সিকদার, মকবুল হোসেন, মাসুদ করিম, রিয়াজ হোসেন খান, এস. এম. রুবেল মাহমুদ, হানিফ মোল্লা, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, দেওয়ান সালাউদ্দিন, শিপলু ভূঁইয়া সহ স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...