নারায়ণগঞ্জসদর
নাসিকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন অ্যাড. সাখাওয়াত
NHP NewsView

নিউজভিউ
শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দেশব্যাপী শুরু হওয়া জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে (নাসিক)। সোমবার (২০ এপ্রিল) সকালে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই বিশেষ কার্যক্রমের সূচনা করেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নগরের তিনটি অঞ্চলের ২৭টি ওয়ার্ডে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হলো। টানা ১৪ দিনব্যাপী এই কর্মসূচি চলবে, যেখানে নির্ধারিত বয়সী শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে প্রতিষেধক টিকা প্রদান করা হবে।
প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান নগরবাসীকে নিজ নিজ সন্তানদের কেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করার আহ্বান জানান। এই মহতী উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাসিকের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম।
নাসিক সূত্রে জানা গেছে, প্রতিটি ওয়ার্ডে অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীরা নিয়োজিত রয়েছেন যাতে কোনো শিশু এই সুরক্ষা বলয় থেকে বাদ না পড়ে। সুষ্ঠুভাবে কর্মসূচি সফল করতে পর্যাপ্ত টিকার মজুত ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়েছে।

লোড হচ্ছে...