নারায়ণগঞ্জসদর
স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যান ঘটনায় আসামি 'সুমন' আটক
NewsView

চাঞ্চল্যকর ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইন হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি সুমনকে অবশেষে আটক করেছে র্যাব-১১ এবং ফতুল্লা থানা পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে ফতুল্লার কাঠেরপুল এলাকায় চালানো যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি রাত ২টার দিকে কাজ শেষ করে বাড়ি ফিরেছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইন। ভোর পৌনে ৫টার দিকে আবার প্রতিষ্ঠানের সামনে আসতেই কয়েকটি গুলির শব্দ শোনা যায়।
গুলি এবং হট্টগোলের শব্দ শুনে কাছাকাছি থাকা লোকজন ছুটে গিয়ে মামুনকে রেললাইন সংলগ্ন জায়গায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানায়, ওই সময় দুজন যুবক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল। মামুনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশ হত্যা মামলাটির তদন্ত শুরু করে।
মামুন হোসাইন হত্যা মামলার গুরুত্বপূর্ণ আসামি সুমনকে আটকের বিষয়ে র্যাব-১১ এবং ফতুল্লা থানা পুলিশ নিশ্চিত করেছে।
র্যাব-১১ অফিসার মো. গোলাম মোর্শেদ জানান, "আজ শুক্রবার বিকালে ফতুল্লা এলাকা থেকে আসামিকে আটক করা হয়েছে। এ অভিযানে ফতুল্লা থানা পুলিশ আমাদের সঙ্গে ছিল।"
ফতুল্লা থানা ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, "আজ বিকালে আসামিকে আমরা তার নিজ বাসভবন থেকে আটক করেছি। এ সময় র্যাব-১১ আমাদের সঙ্গে ছিল।"
আটককৃত সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

লোড হচ্ছে...