রাজনীতিসদর
খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির দোয়া
NewsView

# দেশনেত্রীর আদর্শ বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের কাঁধে: অ্যাড সাখাওয়াত # খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন: অ্যাড টিপু
নিউজভিউ
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে কেন্দ্রীয় ঘোষিত সাত দিনের শোক কর্মসূচির শেষ দিনে দোয়া মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। সোমবার (৫ জানুয়ারি) বাদ আসর শহরের হোসিয়ারী সমিতির কমিউনিটি সেন্টারের সামনে এই বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, "বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অতন্দ্র প্রহরী। ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আজীবন আপসহীন সংগ্রাম এ দেশের প্রতিটি মানুষের হৃদয়ে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি আজ এক মহান অভিভাবককে হারালো।"
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সাখাওয়াত হোসেন খান আরও বলেন, "দেশনেত্রীর আদর্শ বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের কাঁধে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সামনের নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনসহ প্রতিটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। কোনো বিভেদ নয়, ব্যক্তিগত স্বার্থ ভুলে খালেদা জিয়ার আদর্শ বুকে নিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।"
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, "স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম জিয়ার নেতৃত্ব ছিল অনন্য। তিনি গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন। আজ শোককে শক্তিতে পরিণত করে তাঁর অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে আমাদের শপথ নিতে হবে।"
অনুষ্ঠানে মহানগর বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত এবং অসুস্থ নেতাকর্মীদের আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপি দেশব্যাপী সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করে। আজ সোমবার ছিল সেই কর্মসূচির সপ্তম ও সমাপনী দিন।

লোড হচ্ছে...