শিক্ষাসদর
চারুগঞ্জের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
NewsView

নিউজভিউ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চারুগঞ্জ একাডেমি অব ফাইন আর্টসের উদ্যোগে বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোরদের মাঝে মাতৃভাষার প্রকৃত ইতিহাস ছড়িয়ে দেওয়া এবং ভাষার প্রতি মমত্ববোধ সৃষ্টির লক্ষ্যে এই বিশেষ আয়োজন করা হয়।
এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘ভাষা সৈনিক মরহুম কাজী আবুল কাশেম স্মৃতি পদক ও শিক্ষাবৃত্তি ২০২৬’-এর শুভ উদ্বোধন। চারুগঞ্জ একাডেমি অব ফাইন আর্টস ঘোষণা করেছে যে, এখন থেকে প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের এই পদক ও বৃত্তি প্রদান করা হবে।

২০২৬ সালের এই সম্মাননা ও শিক্ষাবৃত্তি পেয়েছে মেধাবী শিক্ষার্থী পথিক বর্মন। পদকের সম্মাননা হিসেবে চারুগঞ্জ একাডেমি ওই শিক্ষার্থীর এক বছরের স্কুলভিত্তিক পড়াশোনার সম্পূর্ণ খরচ বৃত্তি হিসেবে বহন করবে।
মেধাবী শিক্ষার্থী পথিক বর্মনের হাতে এই পদক তুলে দেন ভাষা সৈনিক কাজী আবুল কাশেমের পুত্র কাজী হারুনুর রশিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাষা সৈনিক কাজী আবুল কাশেমের নাতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও চারুগঞ্জের চেয়ারম্যান আহমেদুর রহমান তনু। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চারুগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী আরিফুর রহমান তপু।

চারুগঞ্জ একাডেমি অব ফাইন আর্টসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৃত্তির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা। একইসাথে এই মেধাবী শিক্ষার্থীরা যেন উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পাশাপাশি মাতৃভূমির প্রতি সম্মান বজায় রেখে সমাজের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আরিফুর রহমান তপু।

লোড হচ্ছে...