নারায়ণগঞ্জবন্দর
বন্দরে যুবদল নেতা ও সাবেক কাউন্সিলর খোরশেদ
‘আ.লীগ সারা দেশে যে লুটপাট চালিয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে তা করবে না’
NewsView

নিউজ ভিউ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দর উপজেলার ২৫নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকায় দোয়া পূর্ববর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, "একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই আজ এখানে এসেছি। গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তাঁর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া করতে এখানে সমবেত হয়েছি। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি এ দেশের নেত্রী।" তিনি আরও বলেন, "আওয়ামী লীগ সারা দেশে যে লুটপাট চালিয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে তা করবে না। এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অঙ্গীকার।" তিনি সকলকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান এবং তারেক রহমান যাকে মনোনয়ন দিয়েছেন, তাঁর পক্ষেই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
২৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নূর আলম খন্দকারের সভাপতিত্বে এবং বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট শিপলু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, সদর থানা কৃষক দলের সভাপতি রানা মজিব প্রমুখ।
অনুষ্ঠানে ২২নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী সোহাগ, বন্দর উপজেলা যুবদলের সাবেক নেতা জনী খন্দকার, নারায়ণগঞ্জ মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক এস এম মোমেন, মুছাপুর ইউনিয়ন বিএনপি নেতা নূর হোসেন, ২১নং ওয়ার্ড যুবদল নেতা এমারত, ২৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আক্তার হোসেন, ১৯নং ওয়ার্ড যুবদল নেতা আক্তার হোসেন সহ মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন উত্তর লক্ষনখোলা আল-বায়তুল আমিন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সিদ্দিকুর রহমান।

লোড হচ্ছে...